শীর্ষ সংবাদ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক: আলাল হোসেন রাফি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ · ৫:৪৯ পিএম

 


সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন,দৈনিক জালালাবাদ ও সুনামগঞ্জের ডাক’এর শান্তিগঞ্জ প্রতিনিধি আলাল হোসেন রাফি।

‎গত বুধবার (১৭ জুন,২০২৬) রাতে শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

‎নবগঠিত এই কমিটিতে দৈনিক যায়যায়দিন ও দৈনিক সুনামগঞ্জের খবর-এর প্রতিনিধি সোহেল তালুকদার সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সুনামকণ্ঠ-এর প্রতিনিধি হোসাইন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এমএম ইলিয়াছ আলী, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন এবং প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া ও মোহাম্মদ আলী। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
‎প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর আলাল হোসেন ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রচার ও প্রসারে সবার সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ