নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মঙ্গলবার মধ্যনগর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদস্য মোজালী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শাহিদুর রহমান শিপলু, সদস্য আরিফ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন এবং ছাত্রদল নেতা তুহিন কোকা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।




