বিশ্বব্যাপী পবিত্র কুরআনের খেদমত ও বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘তাহফীযুল কুরআন পরিষদ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) সিলেটের ঐতিহ্যবাহী ‘মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদের জন্য একটি ৫১ সদস্যবিশিষ্ট শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি: হাফিজ মাওলানা লোকমান আহমদ, সিনিয়র সহ-সভাপতি: হাফিজ ক্বারী আছাদুল্লাহ উসমানী, সাধারণ সম্পাদক: হাফিজ মুহাম্মদ হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক: হাফেজ জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক: হাফিজ মাওলানা বোরহান আহমদ।
কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত দায়িত্বশীলরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন—
”আলহামদুলিল্লাহ! অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আজকের এই কাউন্সিল ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন এই নেতৃত্ব আমাদের কাঁধে কুরআনের খেদমতকে আরও বেগবান করার মহান দায়িত্ব অর্পণ করেছে। আমরা যেন আমৃত্যু বিশ্বব্যাপী পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে পারি এবং এই খেদমতে নিজেদের নিয়োজিত রাখতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি, উলামায়ে কেরাম ও হাফেজে কুরআনগণ উপস্থিত ছিলেন। নতুন কমিটি বিশ্ব দরবারে কুরআনের সঠিক শিক্ষা ও বার্তা পৌঁছে দিতে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।




