রাজনীতি

সিংচাপইড় ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান পদে শাহ কামাল তালুকদারের নির্বাচনী ঘোষণা

উজ্জীবক সুজন তালুকদার:
উজ্জীবক সুজন তালুকদার:
ছাতক · মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ · ১১:১৫ পিএম

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ কামাল তালুকদার।

তিনি আইনা কান্দী গ্রামের কৃতি সন্তান এবং বর্তমানে ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থাকায় স্থানীয় ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা চলছে।
শাহ কামাল তালুকদার জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সিংচাপইড় ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সংক্ষিপ্ত পরিচিতি:
নাম: শাহ কামাল তালুকদার (BSS)
পিতা: আবুল হোসেন তালুকদার
গ্রাম: আইনা কান্দী
বর্তমান দায়িত্ব: যুগ্ম-আহ্বায়ক, ছাতক উপজেলা ছাত্রদল
পেশা:
প্রোপ্রাইটর, নুসরাত ট্রেডার্স
প্রোপ্রাইটর, রুপালী বিজনেস পয়েন্ট
প্রোডাকশন ইনচার্জ, ইউরো বাংলা সিরামিক কোম্পানি লিমিটেড।

সম্পর্কিত সংবাদ