শিক্ষা

ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করেছে আরিয়ান আরহাম

উজ্জীবক সুজন তালুকদার
উজ্জীবক সুজন তালুকদার
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ · ৯:২৯ পিএম

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিয়ান আরহাম ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।

আরিয়ান আরহাম কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ, ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামানের পুত্র।

এই কৃতিত্বপূর্ণ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিজের এ অর্জনের জন্য আরিয়ান তার পিতা-মাতা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও বিদেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। এ লক্ষ্য পূরণে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ