জার্মানির ঐতিহ্যবাহী এলএমইউ মিউনিখ (LMU Munich) এবং ইউরোপীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (EACCME) কর্তৃক আয়োজিত সম্মানজনক ‘Early Nutrition Specialist – MasterClass’ সফলভাবে সম্পন্ন করেছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৈকত দাস।
উচ্চতর এই ট্রেনিং কোর্স সম্পন্ন করার মাধ্যমে তিনি ইউরোপীয় চিকিৎসা পরিষদ থেকে ৪টি সিএমই (European CME Credits) অর্জন করেছেন।
আন্তর্জাতিক এই মাস্টারক্লাস প্রোগ্রামটিতে শিশুপুষ্টি ও চিকিৎসার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।
জার্মানির প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. বার্থোল্ড কোলেটজকোর তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালিত হয়।
আন্তর্জাতিক মানের এই স্বীকৃতি অর্জনের বিষয়ে ডাঃ সৈকত দাস জানান, “শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে আধুনিক আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশে শিশুদের আরও উন্নত চিকিৎসা ও সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে।




