স্বাস্থ্য

শান্তিগঞ্জের আক্তাপাড়া মিনাবাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ · ১১:৫৯ এএম

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় উপজেলার আক্তাপাড়ার মিনাবাজারে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা আক্তাপাড়া মিনা বাজার থেকে একটি র‍্যালি বের হয়ে পাগলা-আউশকান্দী মহাসড়ক পদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়।

এসময় পরিচ্ছন্নতার অংশ হিসবে স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ অনেকেই পরিচ্ছন্নতামূলক কাজ করতে দেখা যায়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পরিবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা আতিউর রহমান, প্রকৌশলী মাসুম মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা মৎস্য অফিসার জনাব কামরুল হাসান, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি প্রথম যুগ্মসম্পাদক রওশন খান সাগর, আক্তারপাড়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মুফতি ময়নুল হক, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাশ, আক্তাপাড়া মিনাবাজার ব্যবসায়ি কমিটির সভাপতি এ এল জি জামান চৌধুরী, সহসভাপতি মোঃ ফায়জুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মোশাহিদ আলী। ইউপি সদস্য মোঃ মাসিক আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন,ব্যাবসায়ি ফরিদ গাজী,হোসেন চৌধুরী,নাজমুল ইসলাম,উপজেলা যুবদল নেতা শ্যামল চৌধুরী,সদস্য মোঃ আলেক উদ্দিন,সাজ্জাদুর রহমান,মোঃ হারুন মিয়া,মোঃ আমিনুর রহমান সামাদ,মোঃ শামীম আহমেদ তালুকদার, নজির উদ্দিন, সুবল চন্দ্র পাল,মোঃ হরমুজ আলী, নাজীম উদ্দিন, কামরুল চৌধুরী,জানার মিয়া,পরিমল দাশ,বাজার ইজারাদার মোঃ কয়ছর আলম প্রমুখ।

পরিচ্ছন্ন আরো অভিযানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলারর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সম্পর্কিত সংবাদ