স্বাস্থ্য

দোয়ারাবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

আব্দুল কাহার:
আব্দুল কাহার:
দোয়ারাবাজার প্রতিনিধি: · শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ · ২:৩৯ পিএম

চোখ সুন্দর জীবন সুন্দর মানবতার সেবাই আমাদের অঙ্গীকার, সবার জন্য আলোকিত এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প।

বালাউট ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় আয়োজিত এ সেবা ক্যাম্পে চোখের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা, প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজন অনুযায়ী অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত সেবাটি দেয়া হয়েছে এবং অপারেশনর জন্য রুগীকে সিলেট যাওয়া আশা সম্পূর্ণ ফ্রীতে করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে মাওলানা মাসুদুর রহমান জানান ভালো দেখার অধিকার সবার। তাই এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেবা ক্যাম্পে যেসব সুবিধা রয়েছে, চোখের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ,সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা
সম্পূর্ণ বিনামূল্যে চশমা, প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে
প্রয়োজন অনুযায়ী অপারেশনসহ চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে।

সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন বলেন নিজে সেবা গ্রহণ করি, অন্যকেও জানাই।চোখ ভালো থাকলে জীবন সুন্দর। তাই সময়মতো চোখের যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করুন।

বক্তব্যে, মোঃ শফিকুর রহমান অব আর্মি তিনি বলেন আমাদের এলাকার লোক অসহায় তাদেরকে এই সেবাটি দেয়ার জন্য ধন্যবাদ জানাই বালাউট ছাহেব বাড়ি যারা এই আয়োজন করেছেন, আমরা অনেক খুশি হয়েছি এই সেবাটি যেন সবসময় দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ