হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে স্থানীয় এলজিইডি অফিস প্রাঙ্গণে উক্ত বৈঠকের আয়োজন করেন সমাজকর্মী মুতিউল মুরসালিন এবং সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নবীগঞ্জ।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নুসরাত ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীগঞ্জের গাইনি বিশেষজ্ঞ একজন মহিলা ডাক্তার।
এ সময় তারা গ্রামের ৪০-৫০ জন মা-বোনকে গর্ভকালীন যত্ন, গর্ভবতী মায়ের ৪টি বিপদ চিহ্ন, শিশুর পুষ্টি, নিরাপদ প্রসব এবং সন্তান লালনপালনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।




