শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালিক মালেকের পক্ষে উঠান বৈঠক করেছেন প্রবাসী শেখ আবদুল আওয়াল।
মঙ্গলবার (২১ জুলাই) রাদ ১০টায় ইউনিয়নের কাবিলাখাই গ্রামের ইংল্যান্ড প্রবাসী আজাদ মিয়ার বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি উঠানে অনুষ্ঠিত হওয়ার কথা থাতলেও বৃষ্টির কারণে একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বৈঠকে আসেন গ্রামবাসী।
দরগাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রাক্তন সদস্য নূর মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন- শেখ আবদুল আওয়াল। বক্তব্যে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার মামাত ভাই আবদুল মালিক মালেক চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমি তাঁকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছি। সব ধরণের সহযোগিতা মালেক ভাইকে আমি করবো।
তিনি বলেন, আমি প্রবাসেও সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছি৷ এই দাবি থেকে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমার মালেক ভাইয়ের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা দেখান আমার বিশ্বাস তিনি জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আর তিনি বিজয়ী হলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ এই অঞ্চলের জন্য ভালো কিছু করবো।
এসময় গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন- প্রাক্তন ইউপি সদস্য আশ্বাদ মিয়া ও সমাজকর্মী তাইদ মিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন- আনই মিয়া, সাদ মিয়া, কুকিল দাশ, কবির মিয়া, আশিক মিয়া, আবুল কালাম, তফজ্জুল ইসলাম, দিনুল ইসলাম , ভ্রমর মিয়া, হাসান আহমদ, বদরুল আলম, আবদুল আলীম, ফজলুু মিয়া, মনু মিয়া সহ আরো অনেকে।




