রাজনীতি

নাড়ীর টানে দেশে ফিরলেন মুজির আর রাহমান:ভাতগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন তিনি

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ · ২:০৬ এএম

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন ভাতগাঁও গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মুজির আর রাহমান।

নির্বাচনকে সামনে রেখে তিনি গতকাল সুদূর লন্ডন থেকে দুই মাসের ছুটিতে দেশে পৌঁছেছেন।
​দেশে ফিরেই নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং ভাতগাঁও ইউনিয়নের সামগ্রিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, “নাড়ীর টানে দেশে ফিরেছি। ভাতগাঁও গ্রামেই আমার জন্ম ও বেড়ে ওঠা। প্রবাসে থাকলেও সবসময় ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। এবার এলাকার মানুষের সেবায় কাজ করতে চাই।”

​নিজের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, “ইউনিয়নের সর্বসাধারণের মতামতকে সম্মান জানানোই আমার রাজনীতির প্রথম ধাপ। প্রতিটি গ্রামে গিয়ে সবার সঙ্গে দেখা করব এবং তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, ইনশাআল্লাহ। আমার গ্রামের সর্বসাধারণের সাথে পরামর্শ করে তারপর বিভিন্ন গ্রামে যাব”

​বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরুব্বি ও তরুণদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দেশে আগমন ও প্রার্থিতার খবরে এলাকায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ