রাজনীতি

ছাত্রনেতা হাবিবুর রহমান সংবর্ধিত: ছাতক ছাত্র জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · ১০:২৭ পিএম

 

ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
৫ আগষ্ট বুধবার বিকাল ০৪:০০ টায় জাউয়া বাজার জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্ব ও কলেজ বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন:-ছাতক উপজেলা জমিয়তের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, বিশেষ অতিথি: ছাতক উপজেলা যুব জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা গৌছ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধিত ছাত্রনেতা হাবিবুর রহমান,ছাতক উপজেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক  ইমরান আহমদ, দক্ষিণ খুরমা ইউপি শাখার সদস্য সচিব হাফিজ হুসাইন আহমদ, জাউয়া বাজার ইউপি শাখার দপ্তর সম্পাদক আমিনুর রশীদ প্রমুখ।

এতে ছাত্র জমিয়ত নিয়ে অনেক আলোচনা পর্যালোচনার পর ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাবিবুর রহমান কে সৌদিআরব গমন উপলক্ষে সম্মাননা স্বারক প্রধান করা হয়,

পরিশেষে মাওলানা গৌছ উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত সংবাদ