ধর্ম

নাছিরপুরী হুজুর রহ. এর ইন্তেকাল মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জের গভীর শোক ও সমবেদনা প্রকাশ

রেজুওয়ান কোরেশী
রেজুওয়ান কোরেশী
স্টাফ রিপোর্টার: · শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ · ১২:১৩ এএম

 

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবীণ আলেমে দ্বীন ঐতিহ্যবাহী বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার প্রায় দীর্ঘ ৩ যুগের সাবেক মুহতামিম, আলহাজ্ব শায়খ মাওলানা হোসাইন আহমদ (নাছিরপুরী হুজুর) আজ ৬ আগষ্ট ২০২৬ ইং বৃহস্পতিবার বিকাল ৪.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সৈয়দ শাহীদ আহমদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।

নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন শায়খ নাছিরপুরী হুজুর রহ.একজন প্রবীণ আলেমেদ্বীন,যিনি আজীবন নিরলসভাবে ইলমে দ্বীনের খেদমত করেগেছেন,হুজুরের মৃত্যুতে আমরা দ্বীনের একজন একনিষ্ঠ খাদেমকে হারালাম যা সহজে পূরণ হাওয়ার নয়। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউসের সু উচ্চ মাকাম কামনা করেন। আমীন

সম্পর্কিত সংবাদ