এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রতিবছর ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও চলতি বছরে ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এই চরম ব্যর্থতার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেই সরাসরি দায়ী করছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সামাজিকযোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে তীব্র অসন্তোষের ঝড়।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতির ঘাটতি রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে তদারকির চরম অবহেলাই আজকের এই দৈন্যদশার মূল কারণ।
- বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসহাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলে কোনো ইংরেজি শিক্ষক না থাকায় অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। তবে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।”




