শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থী মুহিবুর রহমান-২০২৬ সালের এসএসসি পরীক্ষায় GPA=2.83 পয়েন্ট অর্জন করেছে।
মুহিবুর রহমান ছয়হাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম ও ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুহাদ্দিসা খাতুনের বড় পুত্র।
এ অর্জনের জন্য তার পিতা-মাতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে দেশে মানুষের কল্যাণে কাজ করতে চায়। এ লক্ষ্য পূরণে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।




