শিক্ষা

শান্তিগঞ্জের আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ন হয়েছে লামিয়া পাঠান তাহিয়া

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · সোমবার, ১০ আগস্ট ২০২৬ · ১০:২৫ পিএম

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য অর্জন করেছে শান্তিগঞ্জের ঐতিহ্যবাহী দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লামিয়া পাঠান তাহিয়া। প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৩.৭৮ (GPA 3.78) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

“লামিয়া পাঠান তাহিয়া” শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া (বাগেরকোনা) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। সে দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর এবং মোছাঃ রুজিনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ কন্যা।

শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহিয়া বলে, “এই অর্জনের পেছনে আমার পিতা-মাতার অশেষ দোয়া, ত্যাগ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার সঠিক দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রম জড়িয়ে রয়েছে। আমি তাঁদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে এই মেধাবী শিক্ষার্থী জানায়, সে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হতে চায় এবং দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। স্বপ্নের এই চূড়ায় পৌঁছাতে সে সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

সম্পর্কিত সংবাদ