শিক্ষা

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

রেজুওয়ান কোরেশী
রেজুওয়ান কোরেশী
স্টাফ রিপোর্টার: · মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ · ১০:৫৬ পিএম

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া হাওরপাড়ের রোহিত দেব হতে চান জাতীয়দলের একজন ক্রিকেটার; খেলতে চান দেশের হয়ে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে রোহিত। সে উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা বিমল দেব ও শিক্ষক জ্যোতি রানী সেন দম্পতির দ্বিতীয় সন্তান।

ছেলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বিমল দেব বলেন, ‘তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল মিলেছে অবশেষে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে চমৎকার সাফল্য অর্জন করেছে রোহিত। সে একজন ক্রিকেটার হতে চায়। জাতীয়দলের হয়ে দেশের জন্য খেলতে চায়। আমরা তার এ স্বপ্ন পূরনের সবার আশীর্বাদ প্রার্থনা করছি।’

সম্পর্কিত সংবাদ