২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য অর্জন করেছে শান্তিগঞ্জের ঐতিহ্যবাহী দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের গর্বিত সন্তান ‘আদিয়ান আহমদ চৌধুরী’।
সে সিলেট ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী । প্রকাশিত ফলাফলে জিপিএ (GPA=5) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আদিয়ান চৌধুরী, জওলুছ আহমদ চৌধুরী এবং রাহেলা বেগম দম্পতির ছেলে।
ইতিপুর্বে আদিয়ানের বড় ভাই আলবাব আহমেদ চৌধুরীও উক্ত প্রতিষ্টানে জিপিএ ৫ পেয়েছিলো।
শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আদিয়ান বলে, “এই অর্জনের পেছনে আমার পিতা-মাতার অশেষ দোয়া, ত্যাগ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার সঠিক দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রম জড়িয়ে রয়েছে। আমি তাঁদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে এই মেধাবী শিক্ষার্থী জানায়, সে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হতে চায় এবং দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। স্বপ্নের এই চূড়ায় পৌঁছাতে সে সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।




