শিক্ষা

ইসাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে দরগাপাশা ইউনিয়নে সর্বোচ্চ ফলাফল ফাবিহা রাহমান’র

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · বুধবার, ১২ আগস্ট ২০২৬ · ৭:৩২ পিএম

 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য অর্জন করেছে শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ইসাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ফাবিহা রহমান, প্রকাশিত ফলাফলে জিপিএ (GPA=4.78) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মেধাবী ফাবিহা রাহমান ভাতগাঁও বমবমি বাজারে বিশিষ্ট ব্যবসায়ি মুজিবুর রহমান রিপন’র বড় কন্যা।

শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করে।

ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হতে চায় এবং দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। স্বপ্নের এই চূড়ায় পৌঁছাতে সে সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

সম্পর্কিত সংবাদ