ধর্ম

মধ্যনগরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ সাইদুর রহমান জিয়া
মোঃ সাইদুর রহমান জিয়া
মধ্যনগর প্রতিনিধি: · শনিবার, ১৫ আগস্ট ২০২৬ · ৮:০৯ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বি এনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার ও মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মুসাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পি হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল ইসলাম সেফুল, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মধ্যনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান আকন্জি এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং
পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত সংবাদ