রাজনীতি

জামিয়া সৈয়দপুর ক্যাম্পাস: ছাত্র জমিয়তের দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · ১১:৪২ পিএম

 

রবিবার (২৩ আগস্ট) বাদ আছর সৈয়দপুর ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া সৈয়দপুর ক্যাম্পাস শাখার ১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষের নবনির্বাচিত কমিটির দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান শাখার বিদায়ী আহবায়ক হোসাইন আহমদের সভাপতিত্বে ও বিদায়ী সদস্য সচিব নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়ত সভাপতি মুফতি সৈয়দ শামীম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ সরদার, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, জেলা ছাত্র জমিয়তের সাবেক সদস্য আজিজুর রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ আসজাদ আহমদ।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন।

বক্তারা তাদের বক্তৃতায় বলেন- ছাত্র জমিয়ত একটি আদর্শিক ও দ্বীনি সংগঠন। নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে নিজেদের যোগ্যতা, আমল-আখলাক ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, ছাত্রজীবনকে সঠিকভাবে কাজে লাগিয়ে দ্বীন, দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সংগঠনের কার্যক্রম তুলে ধরতে হবে। তারা নবনির্বাচিত কমিটির সফলতা ও অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষে দায়িত্ব গ্রহণ করেন, নবনির্বাচিত সভাপতি শরিফ বিন আখলুস ও সাধারণ সম্পাদক নাজিম খান।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ আজহাদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রিজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রিজাদ আহমদসহ ক্যাম্পাস শাখার নবনির্বাচিত সকল দায়িত্বশীলবৃন্দ।

সম্পর্কিত সংবাদ