রাজনীতি

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স জমিয়তের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ · ১:০২ পিএম

২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফ্রান্সে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি এবং সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িমের নেতৃত্বে ফ্রান্স জমিয়তের একটি প্রতিনিধি দল যোগ দেয়। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স জমিয়তের সহ-সভাপতি কামরুল ইসলামসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানকালে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে প্রতিনিধি দল প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দূতাবাসের সেবা সহজীকরণের নানাদিক নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত সংবাদ