মাদ্রাসার নাম:
সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদীস মাদ্রাসা।
অবস্থান:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরে।
প্রতিষ্ঠাতাদ্বয়: খলিফায়ে মাদানি মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ ও খলিফায়ে মাদানি মাওলানা শায়খ সৈয়দ তখলিস হোসাইন সাহেব রহ।
হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী রহ র অন্যতম সহচর হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন রহ র স্মৃতি বিজড়িত আদর্শ গ্রাম ঐতিহ্যবাহী সৈয়দপুর।পূর্বকাল থেকেই এই এলাকায় দ্বীনি শিক্ষার প্রচলন ছিল এবং অত্র এলাকার মানুষ দ্বীনদার ছিল।তারই ধারাবাহিতায় অত্র এলাকার সুনামধন্য আলেম মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ ও মাওলানা শায়খ সৈয়দ তখলিস হোসাইন সাহেব রহ স্বীয় পীর ও মুর্শিদ কুতবুল আলম শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি রহ এর নির্দেশে উভয়ে সৈয়দপুর গ্রামের উলামা মাশায়েখ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সকলকে একত্রিত করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ চান। এবং সকলের অনুমতিক্রমে ১৩৬০হিজরী ১৯৪০ইংরেজিতে শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ তিনির নিজ বাড়ির মক্তবে (নাম ছিল মক্তবে ইমদাদিয়া)মাদ্রাসা শুরু করেন।
প্রতিষ্ঠাতা মুহতামিম:
মাওলনা শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ ও সহযোগিতায় ছিলেন শায়খ সৈয়দ তখলিস হোসাইন রহ।এভাবে দশ বছর চলার পর ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় উলামা মাশায়েখ ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও পরামর্শক্রমে সৈয়দপুর নোয়াপাড়ায় মাদ্রাসা স্থানান্তরিত করা হয়।১৩৯৭ হিজরীর শাওয়াল মাসে সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস মাদ্রাসার দাওরায়ে হাদিসের সূচনা হয়।
শায়খুল হাদিস ছিলেন:
মাওলানা হোসাইন আহমদ বারকোটি রহ।পরবর্তীতে মাওলানা শায়খ আব্দুল হান্নান সাহেব রহ.পাগলা সুনামগঞ্জ।শায়খুল হাদিস উস্তাযুল মুহাদ্দিসিন মাওলানা আব্দুল হাই বংশিপ্পার হুজুর রাহ। শায়খুল হাদীস মাওলানা নাজির হোসাইন সাহেব প্রথমপাশী।মাওলানা আওলিয়া হোসাইন সাহেব দা. বর্তমান শায়খুল হাদীস মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহ।
জামিয়ার মুহতামিমগণ:
মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ।মেয়াদকাল ১৯৪০ইংরেজি হতে১৯৫৮ইং পর্যন্ত।
আলহাজ্ব হাফিজ শায়খ সৈয়দ আবু ছাইদ সাহেব রহ। মেয়াদ ১৯৫৯ ইং থেকে ১৯৭৩ ইং।
মাওলানা হাফিজ আব্দুল গফফার সাহেব রহ ১৯৭৪থেকে ১৯৭৫ইং।
মাওলানা আব্দুল মান্নান সাহেব রহ ১৯৭৫থেকে ১৯৭৮ইং।
হাফিজ মাওলানা শায়খ সৈয়দ মনজুর আহমদ সাহেব রহ ১৯৭৯থেকে ১৯৮৮পর্যন্ত।
হাফিজ মাওলানা সৈয়দ মুতিউর রহমান সাহেব রহ মেয়াদ ১৯৮৮ ইং থেকে২০১৬ইং পর্যন্ত।
বর্তমান মুহতামিম: হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব দা:বা: ২০১৭ইং থেকে।
জামিয়ার নাজিমে তালিমাতগণ:
হাফিজ মাওলানা আব্দুল গফফার সাহেব রহ।
হা:মাওলানা শায়খ সৈয়দ মনজুর আহমদ সাহেব রহ মেয়াদকাল ১৯৬১থেকে ১৯৭৯ইং।
মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল সাহেব (বড় হুজুর) রাহ.১৯৮০থেকে ১৯৮৩।
মাওলানা সৈয়দ মুতিউর রহমান সাহেব রহ ১৯৮৪থেকে ১৯৮৭।
মাওলানা আব্দুর রউফ জকিগঞ্জী হুজুর দা:বা:।১৯৯০/১৯৯৮।
মাওলানা শফিকুল হক রমাপতিপুরী দা: বা.১৯৯৯/২০০০ইং
হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব দা:বা:।২০০১থেকে ২০০৭।
মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী.২০০৮থেকে ২০১৩।
মাওলানা আব্দুর রউফ সাহেব দা:বা:২০১৪।
আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ শায়খ সৈয়দ ফুজায়েল আহমদ সাহেব রহ.
২০১৫ ইং থেকে ২০১৭।
মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব। ২০১৮ ইং২০২১
বর্তমান: মাওলানা সৈয়দ মছরুর আহমদ।
জমিয়ার অবদান:
অত্র জামিয়া থেকে হাজার হাজার ছাত্র দ্বীনি শিক্ষা অর্জন করেছে, এবং শত শত হাফিজ এবং শত শত আলিম জামিয়া থেকে ফারিগ হয়ে দেশে বিদেশে সুনামের সাথে দ্বীনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
সৈয়দপুর মাদ্রাসা অত্র এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন।তাই তারা শুরু থেকেই অত্র মাদ্রাসার সহযোগীতা করে যাচ্ছেন।সৈয়দপুর গ্রামের প্রবাসী ও দেশী দ্বীনদার ভাইবোনদের আন্তরিক সহযোগীতায় মাদ্রাসা দিনদিন এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করুন এবং জামিয়া কে কবুল করুন এবং জমিয়ার আসাতিযায়ে কেরাম এবং মুহিব্বিন যারা দুনিয়া থেকে চলে গেছেন সাবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।
- লেখক: হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ সাবেক সিনিয়র উস্তায,সৈয়দপুর দারুল হাদীস মাদ্রাসা।।




