• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পূর্ব বড় বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম : / ১১৫ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

◑তাইজুল ইসলাম◑ পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর পূর্ব বড় বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি। আয়োজনে ছিল শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং আনন্দঘন প্রতিযোগিতা যার মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটে।

সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী নামের স্বেচ্ছাসেবী সংগঠন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। তারা এতিম ও অসহায় শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে, যাতে তাদের শিক্ষাজীবন আরও সহজ ও আগ্রহবর্ধক হয়ে ওঠে।

শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবান বিতরণসহ হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়—যা শিশুদের মানসিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তামান্না আক্তার।বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

এই মানবিক উদ্যোগ সফল করতে অর্থায়ন ও সহায়তা প্রদান করেন সংগঠনের সদস্য রশিদ কাজি, মার্জিয়া আক্তার, রায়হান সবুজ।
তাদের সামাজিক দায়বদ্ধতামূলক চিন্তাধারা এই আয়োজনকে সফল করতে মূল ভূমিকা রাখে। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম মশিউর রহমান। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং আগামী প্রজন্মকে সচেতন, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/