• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্বপ্ন ছোয়া’র মানবিক উদ্যোগ পূর্ব চন্দ্রায় শিশুদের মুখে হাসি

রিপোর্টার নাম : / ১৭৩ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

◑◑তাইজুল ইসলাম◑◑ পটুয়াখালী

মানুষ তখনই সত্যিকার অর্থে মহান হয়ে ওঠে, যখন সে নিঃস্বার্থভাবে অন্যের মুখে হাসি ফোটায়। পূর্ব চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি অসহায় ও এতিম শিশুদের জন্য আয়োজন করে এক অনন্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান, যা রূপ নেয় এক মানবিক উৎসবে।

৫০ জন শিশুর মুখে হাসি
অনুষ্ঠানে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, পেনসিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ছোট ছোট মুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ, চোখে-মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ।

তিনি শিশুদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন;
“এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম।”
বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির মোল্লা বলেন; “শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়াতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। স্বপ্ন ছোয়া সংগঠনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
সংগঠনের সক্রিয় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সজিব ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।

সার্বিক আয়োজনের মূল নেতৃত্বে ছিলেন; সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, যিনি নিঃস্বার্থ পরিশ্রম, দুরদর্শিতা ও শিশুদের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে অনুষ্ঠানটিকে সার্থক করে তোলেন
স্বপ্ন ছোয়া’র অঙ্গীকার।

“প্রতিটি শিশুই একটি আলোকবর্তিকা। যদি তাদের সামান্য আলো জ্বালিয়ে দেওয়া যায়, তারা একদিন অন্ধকার সমাজকে আলোকিত করবে।”

  1. ভবিষ্যতের পরিকল্পনায় স্বপ্ন ছোয়া সংগঠন জানায়, এই আয়োজন কেবল শুরু। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে তারা।
    স্বপ্ন ছোয়া—শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক বিপ্লবের নাম, একটি আলোর যাত্রা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/