• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কচুয়ার রাজনীতিতে নতুন মুখ ‘মেহেদী হাসান’

রিপোর্টার নাম : / ২০১ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

◑◑জিএম রাশেদ◑◑ চাঁদপুর কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ার রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। সামনে জাতীয় নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে কচুয়ার রাজনীতি জমে উঠেছে। বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী, সাথে জামায়াতের সুসংগঠিত অবস্থান—সব মিলিয়ে কচুয়ার রাজনীতিতে এখন টান টান উত্তেজনা।

এই উত্তপ্ত মাঠেই নতুন করে নাম লিখিয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী— মোঃ মেহেদী হাসান।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৪ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানের সময় কবি নজরুল সরকারি কলেজের নেতৃত্ব দেন তিনি। সেই সময়কার সাহসী ভূমিকা তাকে তরুণদের মাঝে পরিচিত করে তোলে।

এবার সেই নেতৃত্ব কচুয়াতেও প্রতিষ্ঠা করতে চান মোঃ মেহেদী হাসান। তরুণ এই নেতা মনে করেন, আগামীর কচুয়া হবে তরুণদের কচুয়া। কচুয়ার রাজনীতিতে এখন পরিবর্তনের সময় এসেছে, আর এই পরিবর্তনের নেতৃত্ব দিতেই তিনি মাঠে নেমেছেন।

  1. স্থানীয়রা বলছেন,মোঃ মেহেদী হাসানের আগমন কচুয়ার রাজনীতিতে নতুন জোয়ার এনে দিতে পারে। কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো এনসিপি’র ব্যানারে, আবার কেউ বলছেন—স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে নামতে পারেন।
  2. তরুণ সমাজে তার গ্রহণযোগ্যতা, রাজনীতিতে স্পষ্ট অবস্থান, আর দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি—এই সব কিছু মিলিয়ে কচুয়ায় তার অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে।

মোঃ মেহেদী হাসান বলেন, “কচুয়ার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছেন, তাতে আমি আশাবাদী। দলমত নির্বিশেষে কচুয়ার সাধারণ মানুষ আমার পাশে থাকবেন, আমি তাদের কাছে সেই প্রত্যাশাই করি।” এবং কচুয়ার ছাত্র জনতাকে সাথে নিয়ে কচুয়াকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করো ইনশাআল্লাহ,

সব মিলিয়ে বলা যায়, কচুয়ার রাজনৈতিক মাঠে এখন তরুণ নেতৃত্বের এক নতুন সম্ভাবনার নাম—মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/