◑◑সাহাবুল করিম◑◑বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবীর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় শনিবার দিনব্যপী ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ -৪(সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা)-এর ধানের শীষের কান্ডারী জনাব এ্যড.নুরুল ইসলাম নুরুল।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক-এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলার দ্বার সীমানায় এ্যড.নুরুল ইসলাম নুরুল সাহেব কে স্বাগত জানিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেন।
উক্ত গণসংযোগে প্রায় দশ হাজার গাড়ীর বহর ছিল বলে অনুমান করা যাচ্ছে।
এ্যড.নুরুল ইসলাম নুরুল সাহেব এই দশ হাজার গাড়ীর বহর নিয়ে শোডাউনের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট,পলাশ বাজার,কারেন্টের বাজার হাসপাতাল পয়েন্ট,উপজেলা পয়েন্ট,বাগমারা পয়েন্ট,শক্তিয়ারখলা বাজার, মিয়ারচরবাজার,বসন্তপুর,বাজার,ইসলামপুর পয়েন্ট,ধনপুর বাজার,চিনাকান্দি বাজার,মুজিব বাজার,মথুরকান্দি বাজার,বাঘবের বাজার সহ পলাশ ইউনিয়ন,দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন,ধনপুর ইউনিয়ন,সলুকাবাদ ইউনিয়ন এর বিভিন্ন পারা-মহল্লায় সাধারণ মনুষের দ্বারে দ্বারে যান।
তাদের সঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি জনগনের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশ্বম্ভরপুর উপজেলার নেতৃবৃন্দরা আগামী নির্বাচনে জনাব এ্যড.নুরুল ইসলাম নুরুল সাহেব কে সুনামগঞ্জ-৪ আসনের এমপি হিসেবে দেখতে চান বলে দাবী করেন।
নেতা কর্মীরা জানান,দলের দুর্দিনে একমাত্র এ্যড.নুরুল ইসলাম-ই-ছিলেন কর্মীদের ভরসাদাতা এবং সাধারন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের একজন সাহসী বীর।আর তাই সুনামগঞ্জ-৪ আসনে জনগণের নেতা হিসেবে এ্যড.নুরুল ইসলাম নুরুল-এর বিকল্প নেই বলে দাবী করেন বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির সকল শাখার নেতৃবৃন্দরা।




