• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ব্যবহারিকের নাম্বার না পাঠানোয় ফেল করল ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার ভোকেশনালের সব পরীক্ষার্থী

রিপোর্টার নাম : / ৫০৭ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

◑মোঃ নাঈম হোসেন পলোয়ান◑ফরিদগঞ্জ প্রতিনিধি

ব্যবহারিকের নাম্বার না পাঠানোয় ফেল ভোকেশনালের সব পরীক্ষার্থীরা নিদিষ্ট সময়ে ব্যবহারিক বিষয়ের নাম্বার বোর্ডে না পাঠানোর কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখার সব পরীক্ষার্থী ফেল করেছে। বোর্ডে ব্যবহারিকের নাম্বার না পাঠানোর বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত শিক্ষক।

ব্যবহারিক পরীক্ষার ওই বিষয় হলো- ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং।

জানা গেছে, ২০২৫ সালের ভোকেশনাল পরীক্ষায় ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে ২৫ পরীক্ষার্থী অংশ নেন। যথারীতি তারা লিখিত ও প্র্যাকটিক্যালের সকল বিষয়ের পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে সকল শিক্ষার্থীই ফেল করেছে। পরে ইন্টারনেটে একে এক সবাই দেখেন ইন্ডস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং নামক বিষয়ে তারা সকলেই ফেল করেছেন।

  • পরীক্ষার্থী মো. মোস্তফা কামাল ও মোঃ আল আমিন বলেন আমরা সকল পরীক্ষা দিয়েছি। পরীক্ষার সময় শামসুদ্দিন স্যার বলেছেন ইন্ডস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং পরীক্ষার জন্য কিছু মালামাল কিনতে হবে। তার কথা অনুযায়ী আমরা স্যারকে টাকাও দেয়।

অভিযুক্ত শিক্ষক শামসুদ্দিন বলেছেন ইন্ডস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় ফেলের রেজাল্ট এসেছে। আমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট নিয়ে আসবে। ’তিনি স্বীকার করে বলেন,ব্যবহারিকের পরীক্ষার পর পর নম্বর বোর্ডে পাঠানো হয়নি। তবে পরীক্ষার্থীদের কাছে টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন এ শিক্ষক।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা বলেন,পরীক্ষার রেজাল্ট আগামী বৃহস্পতিবারের মধ্যে এসে পড়বে। আমরা গত ৮ জুলাই ব্যবহারিকের নাম্বার পাঠিয়েছি।

ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটওয়ারী জানান,আমি এ খবর জানি না। সবাই ফেল করার বিষয়টি অস্বাভাবিক। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।

  • উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, এমন ঘটনা খুবই দুঃখজনক। এমনটা কেনো ঘটলো খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/