৩৬ জুলাই নয় ৫ আগস্ট হোক আমাদের স্বাধীনতা দিবস: দ্যা রেড জুলাই
রিপোর্টার নাম :
/ ৩২৮
সময় :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
শেয়ার :
◑◑অক্ষর ডেস্ক◑◑
‘৩৬ জুলাই নয়, ৫ আগস্ট হোক আমাদের স্বাধীনতা দিবস’ এমনটাই দাবি করেছেন দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সজিব হোসেন বলেন, ৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারে নেই। আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। ভবিষ্যতে বাতিল করাও সহজ হবে। তাই ৫ আগস্ট হোক সেই দিন, যেদিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছিল এবং স্বৈরাচার মুক্ত হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, জুলাই মাস চলছে, কিন্তু জুলাই এখনো বিক্রি হচ্ছে। একদিকে চলছে একে অপরের দিকে আক্রমণাত্মক আচরণ, অন্যদিকে ক্রেডিটবাজির উৎসব। কে কতটুকু নিজের নামে নিতে পারে সেই চেষ্টায় ব্যস্ত সবাই। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। এ নিয়ে তেমন কেউ কথা বলছে না, এমনকি ইন্টেরিম সরকারও না। শুধু কিছু প্ল্যাটফর্ম চেষ্টা করছে, কিন্তু এটি যথেষ্ট নয়। জুলাই যদি হারিয়ে যায়, বিপ্লবীদের অস্তিত্ব সংকটে পড়বে।