রাজনীতি

সরিষাবাড়ীতে ছাত্র অধিকার পরিষদের কামরাবাদ ইউনিয়ন আহ্বায়ক কমিটি প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৯ জুলাই ২০২৫ · ১০:৪৫ এএম

◑◑◑আল আমিন হাসান◑◑◑

জামালপুর সরিষাবাড়ীতে শুক্রবার বিকালে আঞ্চলিক কার্যালয়ে (ধানাটায়) উপজেলা ছাত্র অধিকার পরিষদের কামরাবাদ ইউনিয়নের পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে ।

আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন রাখেন মোঃ আল আমিন হাসান মিলু আহ্বায়ক গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা এবং সঞ্চালনায় ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সদস্য সচিব গন অধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা।

উপস্থিত ছিলেন উপজেলা গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান , সিনিয়র যুগ্ন সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন , যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ তালুকদার।
ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রিফাতুজ্জামান রিফাত , উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাদের ফকির নাঈম , দপ্তর সম্পাদক আতিকুর রহমান সৌরভ , উপজেলা যুব অধিকার পরিষদের রায়হান , মিরাজ সহ অন্যান্যরা।

এ সময় ৭নং কামরাবাদ ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের মোঃ রিফাত হাসানকে আহ্বায়ক , হিরা মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক , নাজমুল হাসান নাঈম ও নুর আলম বাবুকে যুগ্ম আহবায়ক,আবিদ মিয়াকে সদস্য সচিব , নূরনবী ইসলামকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব; পলাশ ও কামরুল হাসান শুভকে যুগ্ম সদস্য সচিব এবং আরিফুল ইসলাম লাভলু , ছাবেত হোসেন শিপন,আলিফ , জিহাদ মিয়া , লাবণ মিয়া ও নূর নবীকে সদস্য করে আগামী ছয় মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত সংবাদ