• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বহুমুখী প্রতিভাবান দিরাইয়ের •ফাহমিদা সর্দার নাজু•

রিপোর্টার নাম : / ২৪২ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

◑◑আহমেদ হেলাল◑◑ দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মেধাবী ছাত্রী মোছাঃ ফাহমিদা সর্দার নাজু- ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ১১৯৪ মার্কস পেয়ে সে দিরাই উপজেলায় ২য় স্থান অর্জন করেছে।

ছোটবেলা থেকেই ফাহমিদা লেখাপড়ায় মনোযোগী ও পরিশ্রমী। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। একাডেমিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায়ও সে প্রথম স্থান অধিকার করেছে।

শুধু পাঠ্যবই নয়-ফাহমিদার কৃতিত্ব রয়েছে চিত্রাঙ্কন, কবিতা, রচনা, বক্তৃতা, বিতর্ক ও ধারাবাহিক গল্প বলায়। ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে দিরাই উপজেলায় বাংলা রচনায় শ্রেষ্ঠ এবং ২০২৩ সালে ইংরেজি রচনায় শ্রেষ্ঠ হওয়ার সুনাম অর্জন করে।

একই সময়ে সে টানা দুই বছর দিরাই উপজেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী নির্বাচিত হয়। ২০২৪ সালে অর্জন করে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী হওয়ার গৌরব।

২০২৪ সালে মেধা অনেষণ প্রতিযোগিতায় ” ভাষা ও সাহিত্য ” বিভাগে দিরাই উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয় সে। ২০২৫ সালের তারুণ্যের উৎসবেও দিরাই উপজেলার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় ফাহমিদা।

বিদ্যালয়জীবনের শুরু থেকেই ফাহমিদা নিয়মিত ভালো ফলাফল করে আসছে এবং সহশিক্ষা কার্যক্রমেও রেখেছে দারুণ সাফল্য ও সক্রিয় উপস্থিতি।

  • তার বাবা গোলাম মোস্তফা সর্দার রুমি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দিরাই উপজেলা শিক্ষক সমিতির দুই বারের সাধারণ সম্পাদক । পাশাপাশি সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। তার মা, মৌলুদা খাতুন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ফাহমিদা জানায় পিতা-মাতাই তার জীবনের মূল অনুপ্রেরণা

বর্তমানে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/