• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চরআগস্তীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল উৎসব আয়োজন করেছে ইয়ুথ পাওয়ার পটুয়াখালী

রিপোর্টার নাম : / ১৫০ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

◑তাইজুল ইসলাম◑ পটোয়াখালী

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরআগস্তী গ্রামের আবাসন সংলগ্ন এলাকায় ইয়ুথ পাওয়ার পটুয়াখালী – গলাচিপা উপজেলা টিম এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব।
আয়োজনে এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি নানা রকম ফল বিতরণ করা হয়।
ফল পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, মুখে ফুটে উঠে প্রশান্তির হাসি।

সংগঠনের গলাচিপা উপজেলা টিমের সদস্য সাইদুল ইসলাম রবি বলেন; “আমরা চাই সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন ভালো কিছু পায়, হাসতে পারে, তাই এই ছোট আয়োজনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত কিছু শিশু তাদের অনুভূতি জানিয়ে বলে “আমরা অনেক খুশি! এরকম আয়োজন যেন আবারও হয়।” এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
তারা বলে “আজকাল এমন মানবিক কাজ খুবই বিরল। ইয়ুথ পাওয়ারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এ ধরনের কার্যক্রম যেন নিয়মিত চালিয়ে যায় এবং আরও বড় পরিসরে হয়।”

ইয়ুথ পাওয়ার পটুয়াখালী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে। মানবিকতা, ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই তারা সমাজের অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/