ইসলামী যুব মজলিস ছাতক পৌর শাখার সভাপতি হাফিজ আবুল হুসেন ইনু এর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হুসেইন এর পরিচালনায় শুক্রবার বিকালে ছাতক শহরের অস্থায়ী কার্যালয়ে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মেরাজুল হক।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মুশাহিদ আলী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওঃ জহির আহমদ,ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার হুসাইন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওঃ সানোয়ার হোসেন প্রমুখ।
নব নির্বাচিত দায়িত্বশীলবৃন্দ:
সভাপতিঃ হাফিজ আবুল হুসেন ইনু, সহ-সভাপতি বদরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ,সহ-সাধারন সম্পাদক মাওঃ মেরাজুল হক,সাংগঠনিক সম্পাদক মাওঃ মনোয়ার হুসেন,সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসেন মুবিন,বায়তুল মাল সম্পাদক আব্দুল হামিদ প্রচার সম্পাদক,নাজমুল হুসেন,সদস্য মাওঃ আখতার হুসেন,মাওঃ দিলোয়ার হুসেন।




