• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা, আল্লামা মামুনুল হক দলের জন্য আশির্বাদ -নায়েবে আমীর এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী

রিপোর্টার নাম : / ১২৫ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট বলেছেন আজকে আমরা যে পরিবেশে বসেছি, তার চেয়ে কম লোক নিয়ে ১৯৯৩ সালে এই আসনে সাবেক দলের কার্যক্রম শুরু করেছি।

আলহামদুলিল্লাহ আমরা এখন কোন পর্যায়ে পৌঁচেছি তা দৃশ্যমান। এখানে হাতেগণা কয়েকজন বসেছি, এই না যে আমরা দূর্বল। আমরা একেকজন ১শ জনকে সংগ্রহ করব। একজন আলেমের পরিচয় আল্লাহর কাছে প্রিয়। আল্লাহকে এত ভালোবাস বান্দা, আল্লাহও বান্দাকে ভালোবাসেন। ব্যবধান হল পরিশ্রমের এবং খুলছিয়ত। খুলছিয়তের সাথে যদি চালিয়ে যেতে পারি মজলুমের কান্না কোন দিন ব্যাথা যায়না। সে হিসাবে আমরা মজলুম এলাকার জনগণ ব্যাপকভাবে উন্নয়ন বঞ্চিত। সে হিসাবে যদি আমরা মানুষের কাছে পৌছতে পারি, এ দিক দিয়ে সংখ্যায় কম হলেও জনগণের ভালোবাসা পেতে হলে আল্লাহর নুসরত যদি আমাদের সঙ্গে থাকে, তখন দেখবেন গোটা পরিবেশের বাতাস পরিবর্তন হয়েগেছে। তিনি আরও বলেন আমাদের উপস্থিতি কম হলেও আমাদের মন ভাঙ্গার কারণ নেই। আমাদের তার্গেট থাকতে হবে সবাইকে সুসংগঠিত করা।তিনি আরও বলেন আমাদের দলের আমীর বাংলাদেশের মধ্যে খুবই জন প্রিয় একজন ব্যক্তি। এমন কোন ব্যক্তি নাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম জানেনা। যুগের শতাব্দীতে এমন মানুষ পাওয়া দুষ্কর এবং তিনি দলের জন্য আশির্বাদ।

সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিতির বক্ত্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের দলীয় মনোনিত (রিক্সা প্রতিকের) প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট এর সাথে মতবিনিময় সভায় উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন’র যৌথ পরিচালয়ান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের দলীয় মনোনিত (রিক্সা প্রতিকের) প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, মাওলানা আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মঈন নানু, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক,প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. রাহুল আহমদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নেতা মাওলানা আতাউর রহমান, মাওলানা মাছনুন আহমদ, জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মৌ. খুরশেদ আলম, সহ সভাপতি আসকর আলী প্রমূখ। মতবিনিময় সভা শেষে সংগঠনকে ভালোবেসে হাফিজ মাওলানা নাজমুল ইসলাম ও মাওলানা ফরহাদ আহমদ দলে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/