• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খিদমাহ ব্লাড ব্যাংকের কমিটি পুনর্গঠন; চেয়ারম্যান আবদুর রহমান, সেক্রেটারি ইসহাক

শিব্বীর বিন রশীদ / ২২০ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বৃহত্তর সিলেটের সাড়াজাগানো সেবামূলক সংগঠন “খিদমাহ ব্লাড ব্যাংক” এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কমিটি  পুনঃগঠন করা হয়েছে।

শনিবার (০২আগস্ট) বিকাল ৩টায় খিদমাহর অস্থায়ী কার্যালয় মারকাযুল হিদায়া সিলেটের হলরুমে খিদমাহর প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিল’র সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিগত বছরের পর্যালোচনা ও খিদমাহ’র সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা ও অনুষ্ঠিতব্য খিদমাহর রক্তবন্ধন নিয়ে দায়িত্বশীলদের মধ্যে আলোচনা-পর্যালোচনা হয়।

এসময় কেন্দ্রীয় দায়িত্বশীলদের প্রত্যক্ষ  মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিলকে পুণরায় চেয়ারম্যান ও আবু সাঈদ ইসহাককে পুণরায় সেক্রেটারি মনোনীত করে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়।

  • কমিটি নিম্নরূপ:
    ভাইস চেয়ারম্যান আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ, জয়েন্ট সেক্রেটারি এমরান আহমদ, আব্দুস সামাদ, খালেদ ইমরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মুমিন, সহকারী সাংগঠনিক সম্পাদক আফসর উদ্দিন, আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবীব শাহেল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদুস সামাদ উজ্জ্বল, আব্দুল বাসিত নুয়েদ, কোষাধ্যক্ষ হুসাইন আহমদ, সহকারী কোষাধ্যক্ষ ইকরামুল হক জাবের, জাকির হুসাইন, দপ্তর সম্পাদক শামীম নোমানকা, কার্যকরী সদস্য জুবাইর হাসান লোকমান, জাহিদ আল হাসান, যায়েদ রহমান।

খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা হয়। মানবকল্যাণে এ পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ৩৬ টি শাখা গঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৭ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয় এবং উক্ত সময়ে ৩০০+ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়। এতে ৬৫ হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/