রাজনীতি

দরগাপাশা ইউনিয়ন জমিয়তের পক্ষ থেকে জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ · ৩:২৭ পিএম

দরগাপাশা ইউনিয়ন জমিয়তের পক্ষ থেকে জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) ‎উক্ত আলোচনা সভায়; ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও. আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. মতিউর রহমান’র পরিচলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন; উপজেলা জমিয়তের সভাপতি; মাও.ইলিয়াছ আহমদ উপ্তিরপাড়ী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন; উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব।

উপস্থিত ছিলেন;
যুব বিষয়ক সম্পাদক শাহ আজিজুর রহমান, সিলেট মহানগর হেফাজতের সহ অর্থ সম্পাদক মাও. ফখরুজ্জামান, জমিয়ত নেতা মাও. আব্দুল মুক্তাদির, ভাতগাঁও মাদ্রাসার শিক্ষক মাও. মোকাররম হোসাইন, ইউনিয়ন জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাও. শুয়াইব আহমদ, মাও. শরীফ উদ্দিন, ভমবমি মাদ্রাসার শিক্ষক হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।
জুলাই যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে; মোনাজাত করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও. আবদুল হামিদ সাহেব।

সম্পর্কিত সংবাদ