• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খিদমাহ ব্লাড ব্যাংকের “রক্তবন্ধন-২০২৫” অনুষ্ঠান সম্পন্ন, প্রধান অতিথি ছিলেন ধর্মউপদেষ্টা

শিব্বীর আহমদ বিন রশীদ / ২২৪ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২:৩০টায় শুরু হয় খিদমাহ ব্লাড ব্যাংক ‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এর এক দশকে পদার্পণ উদযাপনে বর্ণিল আয়োজন “রক্তবন্ধন-২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে উদ্বোধনী পর্বে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী আহমদ মারজান, উদ্বোধনী বক্তব্য প্রদান করেন খিদমাহ’ প্রতিষ্ঠা থেকে এযাবৎকালের উপদেষ্টা মুফতি নুরুজ্জামান সাঈদ

প্রধান অতিথির বক্তব্য রাখেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মউপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী। তিনি আরো বলেন- দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। তাই এরূপ মহৎ কাজে সকলকেই এগিয়ে আসা জরুরী।

  • উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক মাও. শরীফ মুহাম্মদ, সমাজসেবক গাজী ইয়াকুব, মাও.লিসানুল হক শাহরুমী, জিয়াউর রহমান, শাহ মমশাদ ও শাহ নজরুল ইসলাম প্রমুখ উলামায়ে কেরাম।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান,সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড.মোহাম্মদ আলী, মুজিব-জাহান রেডক্রিসেন্টের কর্মকর্তা, ও খিদমাহ’র শুভানুধ্যায়ীগণ।

সভাপতির বক্তব্য পেশ করেন খিদমাহ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি আব্দুর রহমান কফিল।

উক্ত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে নাশীদ পরিবেশন করেছেন সিলেটের জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, সায়নান সায়েম, আকরাম বিন বাহার, মর্তুজা বিন আমিন,মুশাহিদ আল বাহার ও মাহফুজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/