• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

‎দীর্ঘ ২৩ বছর পর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত ‎

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান / ১৫৬ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে দীর্ঘ ২৩ বছর পর শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

‎আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে উপস্থিত সকল শিক্ষকের সামনে স্বচ্ছভাবে গণনা করা হয়। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

‎ভোটের ফলাফলে নির্বাচিত হোন:
‎সম্পাদক পদে: জনাব মো. নাছির উদ্দিন, প্রভাষক (অর্থনীতি)
‎সহ সম্পাদক পদে: জনাবা রোমেনা সুলতানা, প্রভাষক (সমাজকর্ম)
‎কোষাধ্যক্ষ পদে: জনাব মো. মোবারক করিম খান, প্রভাষক (আইসিটি)

‎দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনকে শিক্ষকরা কলেজের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন শিক্ষক পরিষদ কলেজের একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/