• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসায় তরুণ উলামাদের সমন্বয়ে হেফাজতের কমিটি

অক্ষর ডেস্ক / ৩৪৪ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

  • হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের জনগণকে আহ্বান জানিয়ে ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসায় সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রমে সংগঠনের উদ্যোগের সূচনা হলো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাদ এশা রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ বৈঠকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৈঠকে তরুণ উলামাদের সমন্বয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে আহ্বায়ক ও মুফতি রিজওয়ান রফিকীকে সদস্য সচিব করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

সভায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তরুণ আলেমগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসা কার্যক্রম সাংগঠনিকভাবে পরিচালনা করবে হেফাজত। এ উদ্যোগ সফল করতে সংগঠনের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।

হেফাজতের দায়িত্বশীলরা ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে সংগঠন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলো।

উপদেষ্টা পরিষদ–
১. মাওলানা সাজিদুর রহমান
২. মাওলানা মাহফুজুল হক
৩. মাওলানা জুনায়েদ আল হাবিব
৪. মাওলানা মামুনুল হক
৫. মুফতি মনির হুসাইন কাসেমী

কমিটি–
আহ্বায়ক : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
সদস্য সচিব : মুফতি রিজওয়ান রফিকী

সদস্য–
মুফতি জাকির হুসাইন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি জাবের কাসেমী, মুফতি কামাল উদ্দিন (উত্তরা), মুফতি আবু মুহাম্মাদ রাহমানী, মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মুফতি আমজাদ হুসাইন আশরাফী, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি আরিফ জাব্বার কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতি উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইহতেশামুল হক সাখি, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মোস্তফা ওয়াদুদ, মুফতি আব্দুল্লাহ তামিম, মাওলানা রাকিবুল ইসলাম রইস, ডাক্তার মুহাম্মাদ মশিউর রহমান (খিদমাহ হসপিটাল), মুহাম্মাদ রাকিবুল ইসলাম (খুলনা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/