সুনামগঞ্জে, মধ্যনগর উপজেলা দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও অসামাজিক কার্যকলাপ রোধে- মধ্যনগর বাজারে মেতর পট্টি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার চুলাই ম*দ উ*দ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান ও মধ্যনগর দায়িত্ব সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভি*যান চলাকালীন অবৈ*ধভাবে চুলাই ম*দ তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানে প্রায় ২০০ লিটার চুলাই ম*দ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ওসি মনিবুর রহমান জানান,”অবৈধ ম*দ ব্যবসার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। পূজাকে কেন্দ্র করে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ বাহিনী সজাগ রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




