অপরাধ

গাজীপুরে মহিলা মাদ্রাসা শিক্ষার্থীকে ধ-র্ষ-নের প্রতিবাদে বাইতুল মোকাররমে বি-ক্ষো-ভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ · ৬:২২ পিএম

 

গাজীপুরের কালিয়াকৈরে এক হিন্দু যুবক কতৃক মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী আশামনি নামক এক শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ বাইতুল মোকাররম উত্তর গেইটে আজ জুমার পর বিক্ষোভ সমাবেশ করেন।

এতে সভাপতিত্ব করেন, ছাত্রনেতা মুহাম্মদ হক। উপস্থিত ছিলেন নাঈম বিন শামসুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল্লাহ হামিদী,তরুণ লেখক জুনায়েদ ফরাজী,ছাত্রনেতা তারেক জামিল,বায়জিদ খান প্রমুখ।

সমাবেশে বক্তারা গাজীপুরে এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানান ও ধর্ষকদের অবিলম্বে শাস্তি দাবি করেন অন্যথায় গাজীপুর অভিমুখে লংমার্চের হুশিয়ারী দেন।

সম্পর্কিত সংবাদ