• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ওসমান হাদির হ/ত্যা/কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিগঞ্জে ছাত্র জমিয়ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অক্ষর ডেস্ক: / ২১২ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নি’র্মমভাবে হ’ত্যার প্রতিবাদে ও খু’নি’দের দৃষ্টান্তমূলক শা’স্তি’র দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বি’ক্ষো’ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ শান্তিগঞ্জ বাজারে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় জুলাই বিপ্লব ২৪-এর অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মক্কা শাখা’র সাধারণ সম্পাদক মাও. রেজওয়ান আহমদ।

প্রধান মেহমানের বক্তব্য রাখেন;
প্রেসক্লাব শান্তিগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন; যুব জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক মাওঃ আকমল হোসাইন, দোহালিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, নাজির হোসাইন, জয়কলস ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি কাওসার আহমদ রাহিম, জয়কলস ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ সভাপতি আজিজুর রহমান,উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ নাবিল খাঁন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা’র কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ আদনান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আলেম-উলামা, শিক্ষার্থী ও সর্বস্তরের তৌহিদী জনতা।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সমাজ সংস্কারের এক অগ্রদূত। তাঁর শাহাদাত আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পাশাপাশি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদী তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিশেষে হাফিজ মাওঃ জুবায়ের আহমদ’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/