এবার বাংলাদেশ সফর কালে অনেকগুলো বই উপহার হিসাবে পেয়েছি লেখক-লেখিকাদের কাছ থেকে।সবগুলো বই পড়া হয়ে ওঠেনি।তবে প্রথমেই আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম;
কবি ও প্রাবন্ধিক নিশাত ফাতেমা রচিত নির্জন রাত ও এক ফোঁটা শিশির গ্রন্থ দুটি। বইদুটো পড়ে আলাদা এক অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে।
তিনি অত্যন্ত সাবলীল গদ্যে নির্জন রাত নামক গ্রন্থটিতে জীবনের হিসাব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নারীর বয়ানে নারী জীবন প্রাণবন্ত হয়ে উঠে এসেছে গ্রন্থটিতে। কোনো কৃত্রিমতার প্রলেপ নেই বাস্তব অভিজ্ঞতার শৈল্পিক দলিল হয়ে গ্রথিত হয়েছে একে এক পনেরোটি নিবন্ধ।
শৈশবের উপাখ্যান থেকে শুরু করে নির্জন রাতের কথোপকথন এ যেন যাপিত জীবনের এক রঙিন মালা। সুদক্ষ হাতে গেঁথেছেন নিশাত ফাতেমা। বয়ানের ভাষা কবিতার ছন্দে দোলায়িত। বইখানা পাঠ করে কোনো পাঠকই ঠকবেন না। মাত্র একশত পঞ্চাশ টাকা মূল্যের বিনিময়ে এরকম সুন্দর একখানা গ্রন্থ পাঠকের হতে তুলে দিয়ে লেখিকা ধন্যবাদের দাবীদার হয়ে আছেন।
::দ্বিতীয় গ্রন্থটি হলো এক ফোঁটা শিশির নামক কাব্যগ্রন্থ। এই গ্রন্থটিকে নির্জনে রাত নামক নিবন্ধ গ্রন্থের পরিপূরক বলে মনে হচ্ছে। ছন্দো ও অলঙ্কারে সুসজ্জিত কাব্যগ্রন্থটি বাস্তব ও কল্পনার সুষমায় অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। নিশাত ফাতেমাকে প্রাণভরা কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সুন্দর দুটি বই উপহার দেওয়ার জন্য।
https://slotbet.online/