• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল রাহনুমা পাঠাগার’র যুগপূর্তি উৎসব ও বইছোঁয়া স্মারকের মোড়ক উন্মোচন

আবদুর রহমান জামী / ১০৩ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

দিরাই উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সিকন্দরপুরে প্রতিষ্ঠিত ‘রাহনুমা পাঠাগার’-এর ১ যুগ পূর্তি উপলক্ষে সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বইছোঁয়া স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সিকন্দরপুর ফ্লাড সেন্টারে
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন রাহনুমা পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নাজমুল হাসান নাজিম।

আয়োজনের মধ্য ছিল; বইছোঁয়া স্মারকের মোড়ক উন্মোচন, সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ, আলোচকদের আলোচনার মধ্যে থেকে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন পর্ব ও পুরস্কার বিতরণ।
পূর্বে আয়োজন করা সিরাত প্রতিযোগিতায় লিখিত উত্তরপত্র থেকে সঠিক উত্তর দাতাদের মাঝে নগদ অর্থ, বই, সনদপত্র ও ক্রেষ্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।

বিকাল আড়াইটায়, পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নাজমুল হাসান নাজিম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন হাফিজ জাকির হুসাইন ও হাফিজ সাইদুর রহমান।

নির্ধারিত বিষয়ে আলোচনা করেন,

সিয়ানাহ ট্রাস্ট এর সদস্য, তরুণ দাঈ মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান। আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন মুফতি শাহ মুহিউদ্দীন, জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস, মুফতি রুহুল আমীন শাহার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন:
সিকন্দরপুরের প্রবীণ আলেম মাওলানা শুয়াইব আহমদ, তা’লিমুল কুরআন সিকন্দরপুর মাদরাসা মুহতামীম মাওলানা কামরুজ্জামান, শায়খ মাওলানা মুহিউদ্দীন ক্বাসেমী, শিক্ষানুরাগী ডা: মামুনুর রশীদ, সৌদিআরব প্রবাসী সমাজসেবক শাহজাহান সিরাজ, ইসমে আজম শিহাব, সিকন্দরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অক্ষর সম্পাদক ; আবদুর রহমান জামী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইখলাস বিন সফরাজ, মাওলানা জাবির আল-হামিদী প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশ করেন; মিজানুল হক, হাবিবুর রহমান হাবিব, খলিলুর রহমান ও ফুজায়েল বিন হরিফ প্রমুখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/