সাহিত্য

মনের কথা ~দিলরুবা জলি

~দিলরুবা জলি
~দিলরুবা জলি
কবি ও প্রাবন্ধিক · মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ৯:১৭ পিএম

 

মনকে বলি হারিয়ে যাও
যেথায় চলমান কেবলি আমি নামক শব্দখানা।
মনকে বলি জেগে উঠো
যেথায় মৃত্যু অনিবার্য।
মনকে বলি ঘুমিয়ে পড়ো
যেথায় তন্দ্রা নিষিদ্ধ।
মনকে বলি পাথর হয়ে যাও
যেথায় অবশিষ্ট শুধুই চোরাবালি।
মনকে বলি শূণ্য হয়ে যাও
যেথায় বন্দী বিধ্বস্ত কারাগারে।
মনকে বলি ভেসে বেড়াও
যেথায় নেই এক অনুপাত অভিকর্ষ।
মনকে বলি গলে যাও
যেথায় নেই কোন উত্তাপের ছড়াছড়ি।
মনকে বলি মূর্তি হয়ে যাও
যেথায় পরিশিষ্ট কেবলি জৈব মৃত্তিকা।
মনকে বলি শুভ্র হয়ে যাও
যেথায় নেই এক কড়া সবুজাংশ।
মনকে বলি নিঃশেষ হয়ে যাও
যেথায় নেই হারাবার ভয়।
মনকে বলি ভালবাসতে শিখো
যেথায় নেই প্রাণের অস্তিত্ব।
মনকে বলি অতীত হয়ে যাও
যেথায় নেই কোন কালের সমাচার।

সম্পর্কিত সংবাদ