সাহিত্য

রাষ্ট্র ভাষা বাংলা চাই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ · ৯:১০ পিএম

 

ফেব্রুয়ারি নিয়ে শুধু
লিখতে চাই
বলতে চাই,
অ, আ- ক, খ আঁকতে চাই-
লিখতে চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাংলা চাই।

ফেব্রুয়ারি নিয়ে শুধু বলতে চাই
শুনতে পাই
রফিক, সালাম, বরকতের হাঁক
শুনতে পাই,
বাংলা চাই, বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

দেখতে পাই
লেখতে চাই
তাদের কথা বলতে চাই,
রক্তে ভেজা মিছিল ছিলো
বাংলা চাই, বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।।

সম্পর্কিত সংবাদ