সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বোরো ধান রোপণকে ঘিরে কৃষকদের মধ্যে ব্যস্ততা ও সতর্কতা বেড়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাওর ও নিম্নাঞ্চলের জমিতে পুরোদমে শুরু হয়েছে বোরো ধানের রোপণ কাজ।
কৃষকরা বলছেন; নির্ধারিত সময়ের মধ্যে রোপণ কাজ সম্পন্ন করতে হবে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওর এলাকার ধান উৎপাদন অনেকটাই সময়ের ওপর নির্ভরশীল। নির্দিষ্ট সময়ে রোপণ সম্পন্ন না হলে ধান পাকতে দেরি হবে এবং আগাম বন্যা কিংবা পাহাড়ি ঢলের ঝুঁকিতে পড়তে পারে ফসল। তাই দিন-রাত পরিশ্রম করে জমি প্রস্তুত ও রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
কৃষকরা আরো জানান, আমাদের এলাকায় বৈশাখ মাস এলেই পানি বাড়তে শুরু করে। এর আগে ধান কাটা না গেলে বড় ক্ষতির আশঙ্কা থাকে। সে জন্য এখনই রোপণের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ভাটি অঞ্চলের জন্য নির্ধারিত উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি বোরো জাত চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সঠিক সময়ে রোপণ, সার ব্যবস্থাপনা ও সেচ নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকরা সময় মতো রোপণ সম্পন্ন করতে পারলে এবার বোরো মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আগাম বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।।
https://slotbet.online/