• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছাতকে মসজিদের হিসাব নিয়ে সং’ঘ’র্ষে ফজল উদ্দিন নি’হ’ত

মোশাহিদ আলী / ৯৬ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

ছাতক উপজেলায় মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে ফজল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহ’ত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এই র’ক্তক্ষয়ী সংঘ’র্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সকাল ১১টার দিকে মসজিদের হিসাব নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অ’স্ত্রশ’স্ত্র নিয়ে সংঘ’র্ষে লিপ্ত হয়।

সংঘ’র্ষ চলাকালীন প্রতিপক্ষের আঘা’তে গুরুতর আ’হত হন সুনু মিয়ার ছেলে ফজল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহ’তের পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। সংঘ’র্ষে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই হ’ত্যা’কাণ্ডের সাথে জড়িতদের গ্রে’প্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/