• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা দিরাই-শাল্লায় কৃষকের স্বপ্ন এখন পানির নিচে: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আলী আকবর চৌধুরীর বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-জিএম রাশেদ বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন: আব্দুল আউয়াল মিছবাহ সিলেট আসছেন প্রধানমন্ত্রী: সফরকে ঘিরে সিলেটবাসীর অনেক প্রত্যাশা সরিষাবাড়িতে মহান মে দিবস উদযাপন শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ

আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল

নোহান আরেফিন নেওয়াজ / ৯৬ সময় :
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে ১৬ তম বারের মত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট।

শনিবার সন্ধ্যায় বুড়ুমপুর ঈদগাহ ময়দানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বুড়ুমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাঈদ আহমদ।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মইন উদ্দিনের সঞ্চালনায় ইফতা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, ‘রমজান মাস মানুষকে তাকওয়া ও সংযমের শিক্ষা দেয়। ইফতার মাহফিল সমাজের ধনী-গরিবের বৈষম্য দুর করে। আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিবছর ইফতার মাহফিলের মাধ্যমে গ্রামে যে ঐক্য স্থাপন করে চলেছে সেজন্য সংগঠনের সবাইকে স্বাগত জানাই। সমাজের সকল মানবিক কাজে এই ট্রাস্ট ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবে সেই প্রত্যাশা রাখছি।’

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক লালন মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা নেছার তালুকদার, সোহেল আমিন, এমদাদুল হক, মইনুল ইসলাম, ইউপি সদস্য সুজন আহমেদ, লুৎফুর মিয়া, শামীম আহমেদ, যুবদল নেতা নুরুল হাছান, আনোয়ার হোসেন, শাজাহান মিয়া প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/