সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ১১ বছরের এক শিশুকে ধ*র্ষণের অভি*যোগে দায়ের করা মামলার প্রধান আসামি বদরুলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
০৭ জুন সন্ধ্যায় সিলেট বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থানা পুলিশ ও সিলেট বিমানবন্দর থানার অফিসার ফোর্সের যৌথ সহায়তায় এই সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত বদরুল গৌরারং ইউনিয়নের বেড়াজালী নলুয়ারপাড় গ্রামের মো. সার মাহমুদের ছেলে।
গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত এই চাঞ্চল্যকর মামলার মূল আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।




